কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) এবং লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে বের হয়েছিল শিশু দুটি। খেলার একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
আরও পড়ুন: এগিয়ে চলেছে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার ক্রীড়া বিষয়ক কার্যক্রম
একপর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটির নিথর দেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





