হরিরামপুরে দুর্গাপুর কৃষকদের উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠিত

Sanchoy Biswas
মোহাম্মদ আলী, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:০৫ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে দুর্গাপুর কৃষকদের উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।

২ অক্টোবর বেলা ৪টা ৩০ মিনিটে উপজেলার চালা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে কৃষকদের উদ্যোগে চালা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. বিল্টু খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে খেলাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নিকলীতে উৎসবের আমেজ, ১৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মজিদ মিয়া।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাসাসের আহ্বায়ক মোশাররফ হোসেন শিকদার।

আরও পড়ুন: বিএনপি কখনো চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না: মীর সরফত আলী সপু

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বুলবুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদার, উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতোয়ার, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, হারুকান্দি ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই এবং তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে।