নান্দাইলে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশে ডেঙ্গু প্রজননস্হল ধ্বংস করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ সেপ্টেম্বর থেকে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬কর্মসূচী চালু করেছেন।
এ কর্মসূচীর মূল লক্ষ্য হলো জনসচেতনতা বৃদ্ধি, এসিড মশার প্রজননস্হল ধ্বংস এবং সরকারি বেসরকারি সম্বলিত উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা জোরদার করা।তারই ধারাবাহিকতায় নান্দাইল নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর নির্দেশনায় বৃহস্পতিবার নান্দাইলের দুর্বার তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নান্দাইল চৌরাস্তার মোড়ে এসিড মশার উৎপত্তিস্থল দীর্ঘদিনের জমাকৃত ময়লারস্তুপ ও লতাপাতার জঙ্গল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।
আরও পড়ুন: কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: চট্টগ্রামে সিএনজিচালক গ্রেপ্তার
এসময় তিনি উপস্থিত সেচ্ছাসেবী ও স্হানীয় জনগনের উদ্দেশ্যে বলেন,সরকার এখন রাস্তার পাশে গাছ লাগাতে বলেছেন কারন গাছ হলে ছায়ায় দাড়ানো যাবে।ডেঙ্গু হতে বাঁচতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে আপনারা এতে অংশ নেন এবং যার যার বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা রাখুন। ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের সহ সভাপতি ও দুর্বার তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আবু রায়হানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক মাজহারুল ইসলাম,এনামুল হক,এরশাদ,হৃদয় হাসান, মন্ডল,রমজান,সানি,কামালদেলোয়ার, জাহাঙ্গীর, সাফায়েত,কাইয়ূম, রুবেল, মিজানসহ ৪০/৪৫জন তরুণ ডেঙ্গু প্রজননস্হল ধ্বংস ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করেন।





