শাহবাগের অসহায় গোলাপি বেগম পাচ্ছেন নতুন বাড়ি

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৪৩ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় ফুটপাতে বসবাস করা অসহায় গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাকে এই বাড়ি উপহার দেওয়া হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ১৭ এপ্রিল (শুক্রবার) বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।

আরও পড়ুন: বর্ষীয়ান রাজনীতিবিদ ও সংগঠক সৈয়দা তৈয়বা বানু মারা গেছেন

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এবং নরসিংদীর রায়পুরার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংক আমাদের কখনও ডাকে না: ওয়েব সভাপতি নাসরিন আওয়াল

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শাহবাগের ফুটপাতে মানবেতর জীবনযাপন করা গোলাপি বেগমকে পুনর্বাসনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।