পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন যারা, তালিকা প্রকাশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৪ পূর্বাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ১০:২১ পূর্বাহ্ন, ০১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১০ মে শুরু হবে পুলিশ সপ্তাহ। চার দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেয়া হবে। এবার পদকের জন্য মনোনীত করা হয়েছে ১০৭ জন সদস্যকে। পুলিশ ছাড়াও র‌্যাবে দায়িত্ব পালন করার একাধিক সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তা পদক পাচ্ছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীতদের পদক পরিয়ে দেয়ার কথা রয়েছে। পুলিশ সপ্তাহ শুরুর আগে আমাগী ২ মে পদকের জন্য মনোনীতদের রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান চিঠিটি স্বাক্ষর করেছেন।

আরও পড়ুন: কলাবাগান থানার এসআই নিখোঁজ, সন্ধানে পুলিশের তৎপরতা

মাঠ পর্যায়ে কাজ করা জুনিয়র কর্মকর্তাদের পদক কম দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বেশি পদক নেয়ার অভিযোগ পুরনো। এবারো ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বেশি সংখ্যক সদস্য পদক পাচ্ছেন।