নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ১২:০৬ অপরাহ্ন, ০২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন আগামী ৮ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

চার দিনব্যাপী এ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

আরও পড়ুন: পুলিশের অতিরিক্ত আইজিপি পদোন্নতি পাচ্ছেন ১০ কর্মকর্তা

বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

অন্যদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: পাওনা টাকা ও ব্যক্তিগত দ্বন্দ্বে তরুণীকে হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি: পিবিআই

সীমান্ত ব্যবস্থাপনা, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং সীমান্ত-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত এই বৈঠক দুই দেশের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।