পুলিশের গুলশান বিভাগ পুনর্গঠন
গুলশান থানার নতুন ওসি আবু জায়েদ বনানীতে সালাউদ্দিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী এলাকা গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের শোডাউন মিছিলের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলশান বিভাগ পুনর্গঠন করতে। উপ-পুলিশ কমিশনারসহ গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি নিয়োগ করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ নির্দেশে উপ পুলিশ কমিশনার সদর দপ্তর ও প্রশাসন মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার গুলশান ও বনানী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন পদে ব্যাপক রদবদল
অফিস আদেশে মোহাম্মদ সালাউদ্দিন নিরস্ত্র পুলিশ পরিদর্শক লাইন ওয়ার কে গুলশান বিভাগের বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, ডিএমপিতে সদ্য যোগদান করা নিরস্ত্র পুলিশ পরিদর্শক আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর কে গুলসান থানার অফিসার ইনচার্জ ওসি এবং ফরিদুল ইসলামকে বনানী থানার অফিসার্স ইনচার্জ থেকে প্রত্যাহার করে মতিঝিল বিভাগে নিয়োগ করা হয়।
সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা গুলশান ১ এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের এক মিছিল শোডাউন করে তাক লাগিয়ে দেয়। পুলিশের এতে নিষ্ক্রিয় ভূমিকা প্রতিফলিত হয়। এর প্রতিবাদে বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে প্রত্যাহার করা হয় গুলশান বিভাগের পুলিশের উপ-পুলিশ কমিশনার তানভীর আহমদকে। একই সঙ্গে প্রত্যাহার করা হয় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেনকে। প্রত্যাহার করা হয় তদন্ত পরিদর্শকসহ টহল পুলিশের দুটি টিমকে। এরই মধ্যে ঘটে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান কাণ্ড। বরখাস্ত করে গ্রেপ্তার করা হয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ থানার ওসি রাকিবুল হাসানকে। অনেক আগে থেকেই অভিযোগ ভারী হচ্ছিল বনানী থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলামের বিরুদ্ধে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে অনৈতিক কর্মকাণ্ডেরও গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। গুলশান বিভাগের পুলিশের কর্মকাণ্ড নিয়ে গঠন করা হয় পুলিশের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। আর এরই মধ্যে চলতে থাকে গুলশান পুলিশ পুনর্গঠনের কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার ও বিএনপির নিজস্ব জরিপে বাছাই করে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার রুহুল কবির খানকে জরুরি ভিত্তিতে ডিএমপিতে পোস্টিং করে দিনে যোগদান করানো হয়। একইভাবে বাছাই করা হয় গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট থানার জন্য নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা। চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের দীর্ঘদিনের পরীক্ষিত চৌকস ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক সালাউদ্দিনকে পোস্টিং করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশে। ২৪ ঘণ্টার মধ্যেই তারা দায়িত্ব হস্তান্তর করে যোগদান করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের। বুধবার যোগদান করার সঙ্গে সঙ্গেই তাদের পদায়ন করা হয় গুলশান ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে।
আরও পড়ুন: ডিএমপির প্রশাসন বিভাগে নতুন দায়িত্ব পেলেন রুহুল কবীর খান





