৭১ ও ৭৫ এর ঘাতক
ফাইল ফটো
৭১ ও ৭৫ এর ঘাতক
মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন মুন্না চিশতী
আরও পড়ুন: বিআইআইটি পাবলিকেশন্স প্রকাশিত দু'টি বইয়ের মোড়ক উন্মোচন
আবার শুরু করেছে ওরা
৭১ ও ৭৫ এর ঘাতক যারা
আরও পড়ুন: বাংলা একাডেমি পরিচালিত ৮ পুরস্কার পেলেন ৯ জন
ভুলিনি ভুলিনি ভুলিনি মোরা
অন্তরালে ওদের চেহারা।
রাজনীতির আড়ালে সমাজে সৃষ্টি করে ত্রাস
ক্ষমতায় যেতে চায় ফেলে নিরীহ লোকের লাশ।
দেশের করে সর্বনাশ, বিদেশের হয় দাস
দেশকে বেঁচে দেয় এরা।
ভুলিনি ভুলিনি ভুলিনি মোরা
অন্তরালে ওদের চেহারা।
স্বাধীনতাবিরোধী আছে যত রাজাকার
এদের ভর করে এসেছে আবার
করে সন্ত্রাসী গুজব অপপ্রচার
রুখতে পারবে না উন্নয়নের ধারা।
ভুলিনি ভুলিনি ভুলিনি মোরা
অন্তরালে ওদের চেহারা।





