রাজধানীর ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ০৮ মে ২০২৬ | আপডেট: ৩:৫২ অপরাহ্ন, ০৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শুক্রবার সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন: দুর্গাপূজায় ডিএসসিসির ১৬৮ মণ্ডপে অনুদান, বরাদ্দ ১৯ লাখ ৮০ হাজার টাকা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে ফোমসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।