গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার
শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল করা আরও ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে জানানো হয়, শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৪০ জনকে পুলিশ আটক করেছে। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৩২ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ৩২ নেতা-কর্মীকে পুলিশ সন্ত্রাস দমন মামলার আসামি করে ১০ দিনের রিমান্ডে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। শুক্রবার জুমার নামাজের আগে রাজধানীর গুলশানে হঠাৎ করে আওয়ামী লীগ মিছিল করে ককটেল ও বিস্ফোরণ করে।
উল্লেখ্য,শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জন নেতা-কর্মী পাকা রাস্তার ওপর জড়ো হয়ে বিস্ফোরক দ্রব্য বহন করে পুলিশ প্লাজার দিকে মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় তারা নির্বাচিত সরকারের ভাবমূর্তি নস্যাৎ ও এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।





