প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কবে, জানা গেল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:২২ পূর্বাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রমজান ও পবিত্র ঈদুল ফিতরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

আরও পড়ুন: চবি ল্যাবরেটরি কলেজে অবৈধ শিক্ষক নিয়োগের প্রেক্ষিতে শিক্ষার্থীদের আন্দোলন, পরীক্ষা বর্জন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-ক্বদর (১৭ মার্চ), জুমাতুল-বিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।