চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু
ছবিঃ সংগৃহীত
দেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাস-এর চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে। ধর্মপ্রাণ মুসল্লিরা আজ রাত থেকেই তারাবির নামাজের মাধ্যমে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
আরও পড়ুন: আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু
এদিকে মঙ্গলবার সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে বুধবার থেকেই পবিত্র রোজা শুরু হয়েছে।





