প্রাথমিকের প্রধান শিক্ষকের জন্য বড় সুখবর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতনস্কেল এক ধাপ বাড়িয়ে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়সোমবার (১০ নভেম্বর) অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকেসংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে

আরও পড়ুন: ঢাবিতে মাদকবিরোধী অভিযানে প্রোক্টরিয়াল টিমের সদস্য ছুরিকাঘাতে আহত

চিঠিতে অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল আলম স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাবে অর্থ বিভাগের অনুমোদন প্রদান করা হলো।

আরও পড়ুন: ঢাবিতে চারদিনব্যাপী বিআইআইটি-আইআইআইটি উইন্টার স্কুল ২০২৫ শুরু

নতুন বেতন কাঠামো অনুযায়ী, ১০ম গ্রেডে বেতন: ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা, পূর্বের ১১তম গ্রেডে বেতন: ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা এর ফলে প্রধান শিক্ষকরা এখন থেকে উচ্চতর গ্রেডভুক্ত হবেন, যা তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, পদগুলো ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী পূরণযোগ্য থাকবে। অর্থ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, পদোন্নীত বেতন গ্রেড কার্যকর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের স্মারক এবং ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ২৮ জুলাইয়ের শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া প্রশাসনিক মন্ত্রণালয়কে পদ মঞ্জুরি আদেশ (জি.ও) জারি করে তা ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে পৃষ্ঠাঙ্কন করাতে হবে। সব আনুষ্ঠানিকতা ও বিদ্যমান বিধিবিধান অনুসরণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই একে “দীর্ঘদিনের ন্যায্য প্রাপ্তি” হিসেবে দেখছেন।