রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

Shahrier Islam Pallab
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৫ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহন করেছেন৷  ড. মো. গোলাম ছাদিক'কে সভাপতি এবং ড. মো. সাবিরুজ্জামান সুজা'কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাবির জুবেরী ভবনের পূর্ব লাউঞ্জে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নব নির্বাচিত কার্যকরী কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিদায়ী কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল আলীম এর সভাপতিত্বে এবং বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথমে নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলচোনায় সভায় নব নির্বাচিত কার্যকরী কমিটি সফলতা কামনা করা হয় ৷

আরও পড়ুন: জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার দায়িত্ব পবিপ্রবির, শুরু ১৯ মার্চ

কমিটির অন্যান্যরা হলেন, সহ- সভাপতি-১ ড. মো. রেজাউল করিম-২, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, সহ-সভাপতি-২ ড. মো: আবুল হাসান (মুকুল), এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ, কোষাধ্যক্ষঃ ড. সৈয়দ সরওয়ার জাহান, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সস বিভাগ, যুগ্ম-সম্পাদকঃ ড. মো. আনিছুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগ, সাংগঠনিক সম্পাদকঃ ড. পারভেজ আজহারুল হক (প্রিন্স), লোক প্রশাসন বিভাগ, প্রচার সম্পাদকঃ ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল, ফিশারীজ বিভাগ, তথ্য ও গবেষণা সম্পাদকঃ

ড. মো. আব্দুল মান্নান, রসায়ন বিভাগ। সদস্যঃ ড. মো. ফজলুল হক (ফজলু), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ড. মো. মতিয়ার রহমান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ড. মো. গোলাম মোর্তুজা, প্রাণিবিদ্যা বিভাগ,

আরও পড়ুন: জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

ড. মো. তোফাজ্জল হোসেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ড. এ. কে. এম. গোলাম রব্বানী মন্ডল, মার্কেটিং বিভাগ, ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ড. রিজওয়ানা ইসলাম সাম্মী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ড. এস. এম. সাহিনুল ইসলাম, ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস ড. মো. আরিফুল ইসলাম, দর্শন বিভাগ, ড. ফারজানা আশরাফী নীলা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ড. মো. হারুন-অর-রশীদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ড. মো. সাইফুল ইসলাম, ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ, ড. আওরঙ্গজীব মো. আব্দুর রহমান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ড. মো. আসাদুল হক, ম্যাটেরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ, ড. মো. আব্দুল আলীম আল-বারী, ফার্মেসী বিভাগ, ড. মো. শাহাদাৎ হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ ।