ঈদের নামাজ শেষে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ঢাবি উপাচার্য
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত উপাচার্য ভবনে অবস্থান করবেন এবং এ সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
আরও পড়ুন: গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
পরবর্তীতে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন। এরপর দুপুর ১২টা থেকে পুনরায় উপাচার্য ভবনে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।
আরও পড়ুন: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও প্রাঙ্গণেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লন এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





