বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

Sanchoy Biswas
মো. সাবিত বিন নাছিম, চবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সমুদ্র সাক্ষরতা বৃদ্ধি, সমুদ্রসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং সুনীল অর্থনীতি প্রসারের লক্ষ্যে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল ইনিশিয়েটিভ 'ইন্টারন্যাশনা ওশান ইনস্টিটিউট (আইওআই) ওশান একাডেমি বাংলাদেশ'। ১০ এপ্রিল ২০২৬ এক বর্ণাঢ্য ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে একাডেমির শুভ উদ্বোধন এবং প্রথম ট্রেনিং কোর্সের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। তিনি একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং তার বক্তব্যে সমুদ্রবিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ সামুদ্রিক পরিবেশ নিশ্চিত করতে এবং সমুদ্রসম্পদের সঠিক ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরিতে আইওআই ওশান একাডেমি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

আরও পড়ুন: শিক্ষক সংকটে নতুন উদ্যোগ: অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল গঠনের নির্দেশ

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর স্বনামধন্য শিক্ষক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন, ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান, ইস্ট চায়না ইউনিভার্সিটি অব পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল-এর সহকারী অধ্যাপক ড. সাবরিনা হাসান। এছাড়া উপস্থিতি ছিলেন বিজ্ঞ প্রশিক্ষকগণ ও নির্বাচিত অংশগ্রহণকারীগণ। একাডেমির এই প্রথম কোর্সে দেশীয় নানা পেশাজীবীদের পাশাপাশি ভারত এবং শ্রীলঙ্কা থেকেও আন্তর্জাতিক ফেলোরা অংশগ্রহণ করেন, যা এই প্রশিক্ষণ কর্মসূচিকে একটি সত্যিকারের বৈশ্বিক রূপ দিয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইওআই ওশান একাডেমি বাংলাদেশের পরিচালক এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব জনাব মোঃ হারুন অর রশিদ। তিনি ইন্টারন্যাশনাল ওশান ইনস্টিটিউট (IOI) এর গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টরের লিখিত শুভেচ্ছা বার্তা পাঠ করেন এবং একাডেমির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। প্রথম দিনের মূল কারিগরি সেশনে ‘বাংলাদেশের সুনীল অর্থনীতি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. আবু হেনা মোহাম্মদ ইউসুফ। 

আরও পড়ুন: কেআইবির তলবি সাধারণ সভা পণ্ড, সভাপতিত্ব নিয়ে দ্বন্দ্বে হট্টগোল

আইওআই ওশান একাডেমি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মোঃ লিয়ন হাসানের সাবলীল সঞ্চালনায় উদ্বোধনী পর্বের শেষে সমাপনী বক্তব্য ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন আইওআই ওশান একাডেমি বাংলাদেশের পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালইয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক জনাব মুহাম্মাদ মুস্তাফা মনোয়ার।