শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠনে তোড়জোড়

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ন, ০৮ মে ২০২৬ | আপডেট: ২:২১ অপরাহ্ন, ০৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটির নিষ্ক্রিয়তায় জোর গুঞ্জন উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের কমিটি নতুন করে গঠন হবে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী এবং বিরোধী আমলে রাজপথে সক্রিয়রা মূল্যায়িত হতে পারে। নতুন কমিটিতে নাম উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রদলের কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ (ঠাকুরগাঁ) বর্তমান পিএইচডি গবেষক , সে কেন্দ্রে সাধারণ সম্পাদক নাছিরের অনুসারী। বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচের কয়েকজন আলোচনায় আছে যাদের মধ্যে উল্লেখযোগ্য, রাসেল পারভেজ (ঠাকুরগাঁ), জীব্রাইল শরীফ (বাগেরহাট), শেখ আহসান হাবীব (সাতক্ষীরা)। শেখ আহসান হাবীব এবং জীব্রাইল শরীফ বিরোধী আমলে আন্দোলন সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করে, যদিও বিগত কিছুদিন আগে একটি এনজিও বিষয়ে শেখ আহসান হাবীব বিতর্কিত ইমেজ তৈরী করে। দুজনই কেন্দ্রে সাধারণ সম্পাদক নাছিরের অনুসারী বলে জানা যায়। 

বিশ্ববিদ্যালয়ের ১৮ তম ব্যাচের প্রার্থী হিসাবে আলোচনায় আছে মোহাইমেনুল (মাগুরা), বিরোধী দলের আমলে সরাসরি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এবং তার দুলাভাই বিগত জুলাই আন্দোলনে শহীদ হয়।

আরও পড়ুন: লিফটে আটকা পড়লেন ৪ শিক্ষার্থী, আধাঘণ্টা পর উদ্ধার

বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের ছাত্র শোয়াইব ইসলাম আলোচনায় আছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসাবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সুপরিচিত এবং পারিবারিক ভাবে বিএনপির রাজনীতিতে জড়িত। শোয়াইব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার মত রেজাল্ট থাকলেও শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তার সরব উপস্থিতি সর্বজন স্বীকৃত। সে কেন্দীয় ছাত্রদলের সভাপতি রাকিবের অনুসারী। এছাড়াও ১৯ ব্যাচের সামিউল (ময়মনসিংহ) আলোচনায় আছেন, সে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির অনুসারী। বিগত আমলে আন্দোলন সংগ্রামে সরব উপস্থিতি না থাকলেও সেও আলোচনায় আছে।

বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসাবে আলোচনায় আছে মোরসালিন অনিক (বগুড়া),  সে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং পারিবারিক ভাবে বিএনপি রাজনৈতিক আদর্শের।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাম-রুবেলার দিনব্যাপী টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত