অভিনেতা আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৭:১২ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের ভর্তি রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির ফলে সিসিইউ থেকে বেডে স্থানন্তর করা হয়েছে বলে বাংলাবাজার পত্রিকাকে জানিয়েছে তার অফিস মাত্রা  । সোমবার (৪সেপ্টেম্বর) রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় একুশে পদক পাওয়া এই অভিনেতা।

 নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে অবস্থার খারাপ হলে পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা। সেখানে তার অবস্থার উন্নতি ঘটলে তাকে বেডে স্থানন্তর করা হয়। 

আরও পড়ুন: মেয়ের প্রথম জন্মদিনে অপূর্বর আবেগঘন পোস্ট, প্রকাশ করলেন ছবি

জানা গেছে, বেশ ক’দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন আফজাল হোসেন। কিন্তু হঠাৎ করেই এ সমস্যা বেড়ে যায়।