বিজয়-সঙ্গীতার ডিভোর্স, খোরপোশে ২৫০ কোটি রুপির দাবি
তামিল সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। খোরপোশের অঙ্ক নিয়ে সমঝোতা না হওয়ায় আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডিভোর্সের বিনিময়ে সঙ্গীতা প্রায় ২৫০ কোটি ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক সাড়ে ৩৫০ কোটি টাকা) এবং চেন্নাইয়ের একটি সমুদ্রমুখী বাড়ি দাবি করেছেন। তবে বিজয় আদালতের বাইরে বিষয়টি নিষ্পত্তি করতে আগ্রহী এবং খোরপোশ বাবদ সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে রাজি হয়েছেন বলে জানা যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দরকষাকষি চলছে।
আরও পড়ুন: দেশের জন্য কাজ করতে চান চমক
এদিকে, আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত থাকায় বিজয়ের পক্ষ থেকে ২০ এপ্রিল নির্ধারিত শুনানি স্থগিতের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির তারিখ ১৫ জুন নির্ধারণ করেছে। ফলে অন্তত দুই মাসের জন্য বিচ্ছেদ প্রক্রিয়া পিছিয়ে গেছে।
এর আগে সঙ্গীতা বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন। অভিযোগে বলা হয়, অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের জেরে তাদের দাম্পত্যে ফাটল ধরে। ২০২১ সাল থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে এবং একপর্যায়ে আলাদা হয়ে যান তারা।
আরও পড়ুন: শাহরুখকে নিয়ে আক্ষেপ রাজপাল যাদবের
পারিবারিক এই টানাপোড়েনের প্রভাব পড়েছে তাদের সন্তান জেসন সঞ্জয়ের ওপরও। জানা গেছে, তিনি সামাজিক মাধ্যমে তার বাবাকে আনফলো করেছেন।





