হঠাৎ কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান, কেন?
ঢালিউডের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। হঠাৎ কানাডার পুলিশের পোশাকে দেখা গেল তাকে। ছবিটি দেখে অনেকের মনেই ভিন্নধর্মী প্রশ্ন জেগেছে? কানাডার পুলিশে যোগ দিয়েছেন কি এই অভিনেতা? নাকি কোনো চরিত্রের প্রয়োজনে এই সাজ। জায়েদ খান জানিয়েছেন,‘ভায়োলেন্স’ নামের একটি সিনেমায় এমন চরিত্রে দেখা যাবে তাকে। কানাডায় নির্মিতব্য এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা। ইতিমধ্যে দেশটিতে সিনেমাটির টানা শুটিং চলছে।
সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশের কোনো নায়ক প্রথমবারের মতো সিনেমায় কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করছেন। অ্যাকশনধর্মী গল্পে নির্মিত সিনেমাটিতে জায়েদ খানের নতুন এই লুক দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
আরও পড়ুন: ‘৯৬’ সিনেমায় তৃষার বদলে জ্যোতিকাই কি ছিলেন পরিচালকের প্রথম পছন্দ?
‘ভায়োলেন্স’ পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। সিনেমাটির প্রযোজক হিসেবে রয়েছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী।
কানাডায় একটানা শুটিংয়ের মধ্য দিয়েই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।





