বিশ্ব হার্ট দিবসে ইউনিভার্সেল মেডিকেলের ফ্রি হার্ট ক্যাম্প

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৩ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার রাজধানীর মহাখালীতে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প” আয়োজন করছে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্প চলবে।

ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ পাবেন দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনদের কাছ থেকে। এদের মধ্যে রয়েছেন—প্রফেসর ডা. নাসির উদ্দিন আহমেদ (চিফ কার্ডিয়াক সার্জন), অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম (চিফ ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরী (সিনিয়র ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুজ্জামান (সিনিয়র কার্ডিওভাসকুলার সার্জন), ডা. আশরাফুল হক সিয়াম (মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জন), ডা. সানিয়া হক (ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ডা. এম. এ. হাসনাত (ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ), ডা. রোমেনা রহমান (কার্ডিওভাসকুলার সার্জন), ডা. আব্দুল জাব্বার জীবন (পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট)।

আরও পড়ুন: হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৭৭

একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডেও স্থানীয়দের জন্য অনুরূপ “ফ্রি হার্ট ক্যাম্প” অনুষ্ঠিত হবে। সেখানে রোগীদের চিকিৎসা পরামর্শ দেবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোঃ নাজমুল হক।

ক্যাম্পে আগত রোগীদের অনুরোধ করা হয়েছে—যদি এনজিওগ্রামের সিডি থাকে, তা সঙ্গে আনতে। ফ্রি সিরিয়ালের জন্য যোগাযোগ: ঢাকা: ১০৬৬৭, ০১৮৪১৪৮০০০০ ব্রাহ্মণবাড়িয়া: ০১৭০৫৬৬৬৯৯৯, ০২৩৩৪৪২৭৮০৮

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে চার শিশুর মৃত্যু

উল্লেখ্য, ক্যাম্পে আগত সাধারণ রোগীরা হাসপাতালের সব ধরনের পরীক্ষায় পাবেন ২০% বিশেষ ছাড় এবং ইউনিভার্সেল হার্ট ক্লাবের মেম্বাররা পাবেন ৩০% ছাড় (শর্তসাপেক্ষে)।