বিমানে প্রকাশ্যে স্ত্রীর হাতে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ন, ২৬ মে ২০২৫ | আপডেট: ১০:১৬ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিমান থেকে নামতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে প্রকাশ্যে ধাক্কা মেরেছেন তার স্ত্রী, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের শুরুতে ভিয়েতনামে পৌঁছানোর সময় অদ্ভুত এই মুহূর্তটি ক্যামেরায় ধড়া পড়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

ভিডিওতে দেখা যায়, বিমানের দরজার সামনে এসে দাঁড়িয়েছেন ম্যাকরন। হঠাৎ লাল ড্রেস পরিহিত কেউ হাত দিয়ে হালকা থাপ্পরের মতো মারলেন ম্যাকরনকে। যেহেতু দরজা খোলা, ক্যামেরাও তাক করা, তা বুঝতে পেরে কিছুটা অপ্রস্তুত প্রেসিডেন্ট ফের ঢুকে গেলেন বিমানে।

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে আইআরজিসির সামরিক মহড়া শুরু

বউয়ের মার খেয়ে ম্যাক্রোঁ বিস্মিত ভাব দেখান, পরে ক্যামেরার দিকে হাত নেড়ে স্বাভাবিক থাকার চেষ্টা করেন। সিঁড়ি দিয়ে নামার সময় তিনি স্ত্রীর হাত ধরার চেষ্টা করলে, ব্রিজিট স্পষ্টভাবে তা এড়িয়ে হ্যান্ডরেল ধরেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন বলছে, সম্ভবত ভেতরে তাদের মধ্যে কোনো ‘বিস্ফোরক তর্ক’ হতে পারে। ‘লড়াইরত’ দম্পতির ভিডিও ক্লিপটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। প্রতিবেদন অনুসারে, প্রথমে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেস এটিকে ‘ভুয়া’ বলে অস্বীকার করে। কিন্তু ফরাসি গণমাধ্যমের সূত্রগুলো পরে নিশ্চিত করেছে, ক্লিপটি আসলে সঠিক। 

আরও পড়ুন: দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

এ ছাড়া ম্যাক্রোঁর এক ঘনিষ্ঠ সহযোগী জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে সামান্য ‘ঝগড়া’ হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। 

ম্যাক্রোঁর বহরে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ও তার স্ত্রী একে-অপরের সঙ্গে মজা করছিলেন।