বাহরাইনের রাজধানীতে বিস্ফোরণ, সতর্কতা জারি

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:২৪ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাহরাইনের রাজধানী মানামা-তে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একাধিক সতর্কবার্তা দিয়ে জানায়, রাজধানীতে জরুরি সাইরেন বেজে উঠেছে। জনসাধারণকে শান্ত থাকার পাশাপাশি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন: ইরানি জনগণকে ক্ষমতা দখলের আহ্বান জানালেন ট্রাম্প

এ ঘটনার প্রেক্ষাপট হিসেবে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার বিষয়টি উল্লেখ করা হচ্ছে। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে।

উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি অবস্থিত, যা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলা

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।