অন্তত ৬ মাস যুদ্ধ চালানোর সক্ষমতা আছে: দাবি আইআরজিসির

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ২:৩৫ পূর্বাহ্ন, ১০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান বর্তমান আকার ও মাত্রার যুদ্ধ অন্তত আরও ছয় মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি-এর বরাতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত ছয় মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।”

আরও পড়ুন: ইরানের শাসন পতন হলে নতুন মধ্যপ্রাচ্য তৈরি হবে: মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম

এএফপি-এর প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির এই বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক মূল্যায়নের সঙ্গে সম্পূর্ণ বিপরীত।

ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর যৌথ অভিযান অত্যন্ত সফল হয়েছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধের ছায়ায়: আনন্দ, ভয় এবং অনিশ্চয়তার এক সপ্তাহ

চলতি সপ্তাহে ট্রাম্প বলেন, “আমরা এ যুদ্ধে বড় ব্যবধানে জিতছি। আমরা তাদের পুরো ‘শয়তানি সাম্রাজ্য’ গুঁড়িয়ে দিয়েছি।”

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরস্পরবিরোধী এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বাস্তব পরিস্থিতি নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরছে।

উল্লেখ্য, আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সামরিক সংস্থা। সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডের পাশাপাশি দেশটির রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও এই বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান