ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে পুনরায় হামলা
ছবিঃ সংগৃহীত
ইরানের নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে পুনরায় হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। খবর সূত্র: আল-জাজিরা।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, শনিবার মধ্য ইরানের নাতানজ কেন্দ্রের ওপর হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি এবং কেন্দ্রের আশপাশের বাসিন্দারা নিরাপদ রয়েছে।
আরও পড়ুন: ইরানি তেল কিনতে প্রস্তুতি নিচ্ছে ভারত ও এশিয়ার অন্যান্য দেশ
এর আগে চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছিল, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর নাতানজ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় ইরান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আরও পড়ুন: নওরোজে ইরানকে সমর্থনের বার্তা পুতিনের





