ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছত্রিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুরে রাজ্যের শক্তি জেলার সিংহিতারাই গ্রামে অবস্থিত বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে সংবাদসংস্থা পিটিআই এ তথ্য জানায়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চূড়ান্ত

পুলিশ জানায়, বিস্ফোরণের সময় বয়লার রুমে কর্মরত শ্রমিকদের একটি অংশ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়। তবে এখনো বয়লার কক্ষে কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয় এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে।

আরও পড়ুন: ইউক্রেনে ভয়াবহ রুশ বিমান হামলা, নিহত অন্তত ৯

ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ আখ্যা দিয়ে বিষ্ণু দেও সাই বলেন, নিহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। একই সঙ্গে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

তবে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ দাবি করেছে, বয়লার ইউনিটটি সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না। তাদের মতে, ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মীরা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।