আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার, দাবি মেনে নেওয়ার দাবি সিজেপির

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৪০ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, তাদের উত্থাপিত সব দাবি সরকার গ্রহণ করেছে। এ প্রেক্ষাপটে সংগঠনটি আন্দোলনকারীদের সব কর্মসূচি প্রত্যাহার করে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

শনিবার জন্তর মন্তরে আন্দোলনস্থলে আয়োজিত এক সমাবেশে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাংকা বলেন, সরকারের পক্ষ থেকে সংগঠনের সব দাবি মেনে নেওয়া হয়েছে। ফলে আন্দোলনকারীদের প্রতি অবিলম্বে বিক্ষোভ কর্মসূচি শেষ করে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আরও পড়ুন: খোঁজ মিললো জাভা সাগরে সেই নিখোঁজ ফেরির

তিনি আরও বলেন, সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি এবং পরবর্তী কৌশল সম্পর্কে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, যারা শুরু থেকেই এ ইস্যুতে সোচ্চার হয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ।

আরও পড়ুন: সৌদি আরব ইয়েমেনে হামলা বাড়ালে জবাব হবে আরও ভয়াবহ

অন্যদিকে আশুতোষ রাংকা দাবি করেন, সিজেপির উত্থাপিত দাবিগুলো কোনোভাবেই চরমপন্থি ছিল না; বরং সেগুলো ছিল সাধারণ ও মৌলিক দাবি। সরকারের পক্ষ থেকে সব দাবি গ্রহণের সিদ্ধান্ত সেই অবস্থানকেই প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।