স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে ব্র্যান্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (SFBL) জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্র্যান্ড ম্যানেজার/সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আগ্রহীরা আগামী ২৮ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে নিয়োগপ্রাপ্তরা ঢাকায় কর্মরত থাকবেন। নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন: এসএমসিতে পার্টটাইম চাকরির সুযোগ
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (SFBL)
পদের নাম: ব্র্যান্ড ম্যানেজার/সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার
আরও পড়ুন: মীনা বাজারে চাকরির সুযোগ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের মার্কেটিং বিষয়ে বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। এছাড়া বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ব্যবসায়িক যোগাযোগে দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে পারদর্শিতা প্রয়োজন।
প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের জন্য আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হবে। পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন প্রক্রিয়া জানতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
আবেদন শুরু: ১৮ জুন ২০২৬
আবেদনের শেষ সময়: ২৮ জুন ২০২৬
ওয়েবসাইট: https://www.sfbl.com.bd





