ওয়ালটনে চাকরির সুযোগ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:৫০ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি খাতে চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ‘ইন্টার্ন, লিফট সেলস টেন্ডার (পেইড)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। গত ২০ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

আরও পড়ুন: এসিআই মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদের নাম: ইন্টার্ন, লিফট সেলস টেন্ডার (পেইড)

পদসংখ্যা: ২টি

আরও পড়ুন: ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৩ থেকে ৩০ বছর

বেতন: মাসিক ১০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: দুপুরের খাবারের সুবিধা

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইন্টার্নশিপসহ সব একাডেমিক কোর্স সম্পন্ন হতে হবে।

এ ছাড়া টেন্ডার ও প্রজেক্ট ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন শুরুর তারিখ: ২০ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৮ আগস্ট ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.waltonhil.com