পুড়ছে বিএনপি বাজার বস্তি
বস্তিতে আগুন
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি বাজার বস্তিতে আগুন লেগেছে। রোববার রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি বাজার বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পাই ৯টা ৮ মিনিটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।





