বাংলাদেশকেই তিস্তা প্রকল্পের সিদ্ধান্ত নিতে হবে

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৪ | আপডেট: ১২:৩১ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পষ্ট করে বলেছেন, তিস্তা নদী বাংলাদেশের এবং এখানে যেকোনো প্রকল্প গ্রহণের সিদ্ধান্তও বাংলাদেশেরই।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে 'ডিসিএবি টক' অনুষ্ঠানে তিনি বলেন, "তিস্তা নদী আপনাদের (বাংলাদেশ) ভূখণ্ডে অবস্থিত। তাই এটি আপনার নদী। তিস্তা নদী নিয়ে যেকোনো প্রকল্পই হোক না কেন, সিদ্ধান্ত নেওয়ার অধিকার সত্যিকার অর্থে বাংলাদেশের। সেই সিদ্ধান্তকে আমাদের সবারই সম্মান করতে হবে।"

আরও পড়ুন: পানির নিচে প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট পাউবো ও হাওর বোর্ডের

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে সামনে রেখে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিসিএবি) এ আলোচনার আয়োজন করে।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীন তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পের প্রস্তাব দিয়েছে এবং তারা এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন: চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ভারত ও চীন যৌথভাবে তিস্তা প্রকল্পে কাজ করতে পারবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন প্রস্তুত কিন্তু বাংলাদেশকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি প্রকল্পটি নিয়ে ভারত ও চীনের মধ্যে কোনো উত্তেজনা থাকার কথা অস্বীকার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে সম্ভাব্য চুক্তির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনই বলা তার পক্ষে সম্ভব নয়।

তবে অবকাঠামো, বাণিজ্য, আর্থিক খাত, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মিডিয়া সহযোগিতা এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হবে বলে জানান তিনি।