ড. ইউনূস-তারেক বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ন, ১০ জুন ২০২৫ | আপডেট: ৮:০৫ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

শুক্রবার স্থানীয় সময় সময় ৯টা থেকে ১১টার মধ্যে এই বৈঠক হবে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।

আরও পড়ুন: অজ্ঞাতনামা লাশ হেফাজতে মৃত্যু আর মবে দেশজুড়ে মানবাধিকারের নাজুক পরিস্থিতি

মঙ্গলবার (১০ জুন) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি (ইউনূস) যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে।

প্রধান উপদেষ্টা সাথে বৈঠকের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এটা (বৈঠক) আমরা বেশ কয়েকদিন আগে থেকেই যখন থেকে প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে তখন থেকেই মোটামুটি একটু আলোচনা হচ্ছিল যে, সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন সেখানে একটা সাক্ষা হতে পারে এটা একটা সম্ভাবনা তখন থেকেই শুরু হয়েছিল। এখন এটা ম্যাচুয়েড হয়েছে।

আরও পড়ুন: আসিফ ও মাহফুজের মন্ত্রণালয়ে দায়িত্ব কারা পাচ্ছেন

‘গতকাল (সোমবার) রাতে আমাদের স্ট্যাডিং কমিটির মিটিংও হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মিটিংয়ে সভাপতিত্ব করেছেন। উনাকে (তারেক রহমান) ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্যে ১৩ তারিখে (শুক্রবার) ৯টা থেকে ১১ টা পর্যন্ত লন্ডন টাইমে.. এই সময়টা দেয়া হয়েছে আরকি।

‘রাজনৈতিক সংকট কাটাতে বৈঠকটি টার্নিং পয়েন্ট’

মির্জা ফখরুল বলেন, এই মিটিংয়ের জন্য আমাদের স্ট্যাডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে, এটা বাংলাদেশের যে রাজনৈতিক সংকট কাটাতে পজেটিভ ভূমিকা রাখতে পারে।

‘আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট যে অবস্থান এটা (বৈঠকটি) একটা বড় ইভেন্ট। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে যদি সবগুলো সঠিকভাবে চলে তাহলে নিসন্দেহে এটা একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে।

তিনি বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস তিনি দেখা করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দল চালাচ্ছেন এতোদিন ধরেন, যিনি রাজনীতিতে প্রধান কেন্দ্র বিন্দু হয়ে আছেন বাংলাদেশে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যেও একটা প্রধান ভূমিকা পালন করেছেন তার সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হওয়াটা আমি বড় ইভেন্ট বলে মনে করি ইটস এ মেজর পলিটিক্যাল ইভেন্ট।

‘আমার মনে হয় যে, এই সময়ের মধ্যে সবচাইতে ইম্পরটেন্ট ইভেন্টৃ এই মিটিংয়ে গুরুত্ব অনেক বেশি আমি মনে করি যে, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও এটা গুরুত্ব অনেক বেশি। ইতিমধ্যে জানেন, আপনাদের পত্র-পত্রিকায় সাংবাদিকদের মধ্যে বহু আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে চলছেৃএর মধ্যে এই মিটিংটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেক কিছু সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারেৃসম্ভাবনা অনেক। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের (মুহাম্মদ ইউনুস-তারেক রহমান) উপরে তারা কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। আমরা আমাদের দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথোরিটি দিয়েছি তার, সাফল্য প্রার্থনা করেছি।