আন্দোলনরত শিক্ষকরা ফের শহীদ মিনারে, কাল শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা
বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকরা ফের শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় হাইকোর্ট মোড়ে অবস্থান শেষে রাত সোয়া ৮টার দিকে তারা মিছিলসহ শহীদ মিনারে ফিরে যান।
এর আগে হাইকোর্ট মোড় সংলগ্ন সড়কে আয়োজিত সমাবেশে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আগামীকাল বুধবার আমরা শাহবাগ মোড় অবরোধ করবো। এরপরও যদি দাবি না মানা হয়, আমরা আমরণ অনশনেও যেতে বাধ্য হবো।”
আরও পড়ুন: তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে , এমপিওভুক্ত শিক্ষকদের বেতনে ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধি, এবং শিক্ষকদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা সরকারি শিক্ষকদের সমান করা।
কর্মসূচি শেষে শিক্ষকরা শহীদ মিনারে ফেরার সময় স্লোগান দেন: ‘২০ শতাংশ বাড়িভাড়া দিতে হবে’, ‘অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে’, ‘হামলা করে আন্দোলন থামানো যাবে না’, ‘আগামীকাল শাহবাগ—ব্লকেড হবে, ব্লকেড হবে’।
আরও পড়ুন: মরিয়মকাণ্ডে জমায়াত এমপি গাজী নজরুল ৪দিনের ১ম স্ত্রী একদিনের রিমান্ডে
অধ্যক্ষ আজিজী আরও বলেন,আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর পিছু হটার সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।





