মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: পণ্যের দাম বাড়ার আশঙ্কা: অর্থমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এর প্রভাব হিসেবে আগামীতে পণ্যের দাম বাড়বে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: চাঁদাবাজি-মাদক-সাইবার অপরাধে ‘জিরো টলারেন্স’: ডিএমপি কমিশনার
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী পরিবহনব্যবস্থা বড় ধরনের সংকটে পড়েছে। এর সঙ্গে জ্বালানি সংকট যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তিনি আরও বলেন, শুধু জ্বালানি নয়—খাদ্যদ্রব্যসহ সব ধরনের পণ্যের ওপর এর প্রভাব পড়ছে। ফলে সামগ্রিক সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী
অর্থমন্ত্রী জানান, নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কম রাখার চেষ্টা করা হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে উঠতে পারে। সরকারি তহবিল ক্ষতিগ্রস্ত হতে থাকলে শেষ পর্যন্ত এর প্রভাব সাধারণ মানুষের ওপরই পড়বে বলেও সতর্ক করেন তিনি।





