শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে ১০%, ১৭ বছর পর উদ্যোগ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৩১ পূর্বাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছর এই ভাতা ১০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রী বলেন, “প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। তবে চলতি বছরে এটি ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, আসন্ন ঈদুল আজহার আগেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হতে পারে।

তিনি আরও জানান, সরকার বিষয়টি বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে কাজ করছে এবং দ্রুত কার্যকর করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়েও আলোচনা চলছে। রাজধানীর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, উৎসব ভাতা বৃদ্ধি এবং পে-স্কেল পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং পেশার প্রতি আগ্রহ বাড়বে।