বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান: বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ
ছবিঃ সংগৃহীত
একদিনের সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতেই তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পরবর্তীতে একই স্থানে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বরিশালের পথে প্রধানমন্ত্রী
সরকারের পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমকে গুরুত্ব দিয়ে এ আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।





