‘অনিয়ন্ত্রত ও নিরাপদহীন সিলিন্ডার ব্যবহারে বার বার অগ্নিকাণ্ড’
রাজধানীর বেইলি রোডস্থ কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৫ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি বলেন, অনিয়ন্ত্রত ও নিরাপদহীন গ্যাস সিলিন্ডার ব্যবহারে বার বার ঘটছে অগ্নিকাণ্ড। এসব ঘটনায় ঘটছে ব্যাপক প্রাণহানি। তারপরও গ্যাস সিলিন্ডার ও বৈদ্যতিক সরঞ্জাম ব্যবহারে সর্তকতার অভাব দেখা যাচ্ছে। যা খুবই দূঃখজনক।
শুক্রবার এক শোকবার্তায় এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।
আরও পড়ুন: নাম ভাঙিয়ে অপকর্মে জড়ালে কঠোর ব্যবস্থা: যুবদলের কেন্দ্রীয় সতর্কবার্তা
এসব ঘটনায় দায়িত্বশীলদের অবহেলাও পরিলক্ষিত হচ্ছে উল্লেখ করে শোকবার্তায় রওশন এরশাদ বলেছেন, অবিলম্বে বেইলি রোডের আগুনের ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। তিনি বলেন, তবেই হয়তো কমে আসবে দায়িত্ব অবহেলাজনিত ও অসর্তকতার কারণে অগ্নিকান্ডের ঘটনা। বেঁচে যাবে অসংখ্য প্রাণ।
এসময় বেগম রওশন এরশাদ একই পরিবারের মা মেয়ের মৃত্যুর কথা উল্লেখ করে গভীর সমবেদনা ও দূঃখ প্রকাশ করেন। তিনি বলেন, হয়তো অধিক মুনাফার জন্য সামান্য খরচ বাঁচাতে গিয়ে বড় ধরনের অবহেলার কারনে একটি পরিবার আজ নিঃশেষ হয়ে গেলো। ঘটলো অসংখ্য প্রাণহানি। যা কিছুতেই মেনে নেয়া যায় না। তাই মানবিক বিবেচনায় বেইলি রোডের অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা আহবান জানান সাবেক এই বিরোধী দলীয় নেতা। পাশাপাশি কাচ্চিভাই রেস্টুরেন্টের অগ্নিকান্ডে সংশ্লিষ্ট প্রশাসনিক অবহেলা থাকলে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান রওশন এরশাদ।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন নুসরাত তাবাসসুম
একই শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ আগুনের ঘটনায় ৪৫ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন। গতকাল জুমার নামাজ শেষে রোগীদের দেখতে যান মহাসচিব কাজী মামুনূর রশিদ ও সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলাসহ শীর্ষ নেতৃবৃন্দ।
তিনি বলেন, অগ্নিকান্ডের সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তি প্রদান করতে হবে। নতুবা আবারও এমন ঘটনার আশঙ্কা থেকে যায়।
পবিত্র জুমার নামাজ শেষে তারা রোগীদের দেখতে যান। এসময় তারা আহত ও তাদের স্বজনদের সমবেদনা জানান এবং শান্তনা দেন। জাতীয় পার্টির মহাসচিবের বিশেষ সহকারী কাজী লুৎফুল কবীর এসব তথ্য জানান।





