বিএনপির বঞ্চিতদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:২৫ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির মনোনয়ন না পাওয়া নেতারা চাইলে এনসিপিতে যোগ দিতে পারেন। তাদের স্বাগত জানাতে দল প্রস্তুত।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন: ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির প্রার্থী তালিকায় তরুণ নেতৃত্বকে বঞ্চিত করা হয়েছে। আমরা ছাত্রদল ও যুবদলের নেতাদের এনসিপিতে স্বাগত জানাই। তারা যদি যোগ দেন, আমরা তাদের নিয়েই প্রার্থী ঘোষণা করব।

তিনি বলেন, বিএনপি আজ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তারেক রহমান দেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই। আপসহীন নেত্রী খালেদা জিয়াকেও অভিনন্দন জানাই—তিনি তিনটি আসনে প্রার্থী হয়েছেন। আমরা জুলাই আন্দোলনের চেতনা অক্ষুণ্ন রেখে সংস্কার অব্যাহত রাখব।

আরও পড়ুন: শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম

বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের মনোভাবের সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বর্তমানে আসনের লোভ দেখিয়ে ছোট দলগুলোকে প্রলুব্ধ করার চেষ্টা চলছে, যা গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করছে। বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করতে একটি শক্তি সক্রিয় হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, জোট থাকলেও দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। যদি কোনো বড় দল ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, তাহলে জনগণ সেই প্রার্থীদের ভোট দেবে না।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দলীয় মত নয়, বরং অভিন্ন জাতীয় মতামতের ভিত্তিতে গণভোটে যাওয়া উচিত। জুলাই সনদের আইনি ভিত্তি ড. ইউনূসকেই ঘোষণা করতে হবে। ছাত্র-জনতা আপনাকে বসিয়েছে, তাই আপনাকে শক্ত থাকতে হবে।”