নির্বাচনী প্রচারণায় উত্তরাঞ্চলে তারেক রহমান

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫৪ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশের উত্তরাঞ্চলের তিনটি জেলায় সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে বিভাগীয় ও জেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থীদের পক্ষে জনসমর্থন আদায়ে এই সফর করছেন তারেক রহমান। সফরসূচির অংশ হিসেবে তিনি ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় পৃথক জনসভায় বক্তব্য রাখবেন।

আরও পড়ুন: জামায়াত ক্ষমতায় এলে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক হবে ওসমানী বিমানবন্দর: ডা. শফিকুর রহমান

জনসভাগুলোতে তিনি দলের নির্বাচনী কর্মসূচি, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি ভোটারদের কাছে বিএনপি প্রার্থীদের পক্ষে সমর্থন চাইবেন বলে জানানো হয়েছে।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও পড়ুন: বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ