সৌদিতে ৫০ হাজারের বেশি লোকের ইসলাম গ্রহণ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৬:২৮ পূর্বাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে এক বছরে বিভিন্ন দেশের ৫০ হাজারের বেশি লোক ইসলাম গ্রহণ করেছেন। ধর্ম গ্রহণকারীরা এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের অধিবাসী।

সৌদি গেজেট এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের শুরু থেকে নভেম্বর মাস পর্যন্ত দেশটিতে ৫৬ হাজার ৫৬১ জন ইসলাম গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ রয়েছেন ৪১ হাজার ৬০৯ জন এবং নারী রয়েছেন ১৪ হাজার ৯৫২ জন।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৩৬,৯৯৬ হজযাত্রী, চলছে নিয়মিত ফ্লাইট

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার তত্ত্বাবধানে অমুসলিমদের কাছে ইসলামের শিক্ষা উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট শাখার বিশেষজ্ঞ আলেমরা বিভিন্ন ভাষায় ইসলাম প্রচারের দায়িত্ব পালন করে থাকেন।

এরা সাধারণত বক্তৃতা, পাঠদান, সেমিনার, কর্মশালাসহ সফরের আয়োজন করে থাকে। কোম্পানি, হাসপাতাল, অভিবাসী শ্রমিকদের জমায়েতের স্থানসহ বিভিন্ন স্থানে এসব আয়োজন করা হয়।

আরও পড়ুন: হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

সূত্র : সৌদি গেজেট