দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী

বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৪ | আপডেট: ৬:২০ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
মিজানুর রহমান আজহারী। ছবিঃ সংগৃহীত
মিজানুর রহমান আজহারী। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।

আরও পড়ুন: ডা. মাহমুদা মিতু মনোনয়ন প্রত্যাহার, জামায়াতের ফয়জুল হককে সমর্থন

মিজানুর রহমান আজহারী ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়া চলে যান এবং তিনি সেখানেই অবস্থান করছিলেন। শেখ হাসিনা সরকারে পতনের পর গত ৬ আগস্ট দেশে ফেরার আশা ব্যক্ত করেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরবো। আমি তাদের বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরবো। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শিগগির সাম্য, মানবিকতার মুক্ত-স্বাধীন, বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।

আরও পড়ুন: সোশ্যাল ব্লেডের র‍্যাঙ্কিংয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান

দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন, তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি ও রূহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই।