ল্যাপটপের গতি বাড়াবেন যেভাবে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৮:৫৫ পূর্বাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমানে পড়াশোনাসহ নানা ধরণের কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ল্যাপটপ। তবে ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে অনেকেই যে সমস্যায় পড়েন তা হলো কিছুদিন কাজ করার পর ল্যাপটপের গতি কমতে থাকা। এ সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে অনুসরণ করুন কিছু বিষয়-

  • প্রথমেই দেখে নিন আপনার ল্যাপটপে কোনো ভাইরাস আছে কিনা। ল্যাপটপে লোডিংয়ের সময় অযথা দেরি সময় লাগলে বুঝতে হবে ম্যালওয়্যার হানা দিয়েছে। সে ক্ষেত্রে কোনো ভালো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করে নিন।
  • অপ্রয়োজনীয় একাধিক ফাইল জমে ল্যাপটপে গতি কমে যেতে পারে। দীর্ঘদিন অব্যববহৃত বা নিতান্ত অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করাই ভালো।
  • ল্যাপটপের গতি বাড়াতে হার্ড ড্রাইভের জায়গা খালি রাখা জরুরি। কম্পিউটারের হার্ড ড্রাইভ সম্পূর্ণ ভরে রাখা একেবারেই উচিত না। অনেকেই মনে করেন হার্ড ড্রাইভের ৮৫ শতাংশ অংশ ভরে গেলেই তা যন্ত্রের ওপর প্রভাব ফেলতে শুরু করে। এতে প্রায় ৫০ শতাংশ গতি হ্রাস পেতে পারে ল্যাপটপের। ডাউনলোড করা প্রোগ্রাম, ছবি, গানের লাইব্রেরি হার্ড ড্রাইভের ওপর চাপ বাড়ায়। এ জন্য অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলুন।
  • প্রায় সবারই ল্যাপটপে বেশিরভাগ সময় ইন্টারনেট চালু থাকে। এর ফলে একগুচ্ছ জিনিস আপনি সব সময়েই সার্চ করতে থাকেন। ফলে তৈরি হয় ক্যাশে। ল্যাপটপ থেকে এই ক্যাশে ডিলিট বা ক্লিয়ার না করলে আপনার ডিভাইস ধীর গতিতে কাজ করা শুরু করবে।
  • ব্রাউজার পরিষ্কার রাখাও জরুরি। সারাদিনের ইন্টারনেট সার্ফিংয়ের ওপরও ল্যাপটপের গতি নির্ভর করে। একসঙ্গে অনেক ট্যাব খুলে রাখার অভ্যাস আছে অনেকের। এতে ব্রাউজার ওভারলোড হয়ে গতি কমে যেতে পারে ল্যাপটপের। পাশাপাশি ব্রাউজিং হিস্ট্রি জমিয়ে রাখবেন না। নিয়মিত ক্লিয়ার করুন।
  • ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি প্রোগ্রাম ব্যবহার করা হলে ল্যাপটপের গতি কমে যাবে। উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েন বেশি। তাই টাস্ক ম্যানেজার থেকে ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামগুলো বন্ধ করে দিতে পারেন।