সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ৭:০৮ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা ও এর আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল  ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া  পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এছাড়া রাজধানীসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: মেঘলা-কুয়াশাচ্ছন্ন ঢাকা, তাপমাত্রা ২৩.৩

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।