নাসিরনগর সদরে বিএনপির জাকজমকপুর্ন ইফতার ও দোয়া মাহফিল

AK Azad
নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ন, ২৫ মার্চ ২০২৫ | আপডেট: ১২:৩৫ পূর্বাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক  উপজেলার ১৩টি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিলের ধারাবাহিকতায়  ২৪ মার্চ নাসিরনগর সদরে অত্যন্ত জাকজমকপুর্ন ভাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে ।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মার্কেটের মাঠে নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভূইয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল মিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড একেএম কামরুজ্জামান মামুন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার, সিরাজুল ইসলাম সিরাজ, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, সহ-সাংগঠনিক আওয়াল মেম্বার, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক। 

আরও পড়ুন: বগুড়ায় জাতীয়তাবাদী অটোচালক দলের বিনিময় সভা

বিশেষ অতিথি ফান্দাউক ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম,সাধারণ সম্পাদক আলমগীর শাহ,  উপজেলা বিএনপির সদস্য, মোশাররফ হোসেন, শফিকুল ইসলাম, সজল সরকার, ওমর ফারুক, আসগর মিয়া,ইসমাইল হোসেন , মফিজ মিয়া,ছোয়াব মিয়া, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক মিয়া, মহিলা দলের সভানেত্রী হাসনা হেনা, সাংগঠনিক সম্পাদক গোলবাহার বেগম, উপজেলা যুবদলের সদস্য এম এ মঈন, হাফিজ উদ্দিন, হোসাইন,কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান, যুগ্ম-আহবায়ক ওয়াজ উদ্দিন মেম্বার, জাসাসের সদস্য সচিব সাদেকুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম, কেএম মারজান, সদরের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আহমেদ, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম, বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের  সাধারণ সম্পাদক ছোয়াব খান, ফান্দাউক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের, সেচ্ছাসেবক দলের সদস্য কেএম নাসির, তরুণ দলের আহবায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব নিজাম আলম, যুগ্ম-আহবায়ক আবু লায়েছ, শ্রমিক দলের জেলা সদস্য শামিম তালুকদার, অলিউর রহমান, মাছুম মিয়া প্রমুখ। 

ইফতার ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশবাসীর জন্য দোয়া করা হয়।

আরও পড়ুন: জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, মোটরসাইকেল দুর্ঘটনাই শীর্ষে