গোবিন্দগঞ্জে এক চা দোকানীর মরদেহ উদ্ধার, আটক ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাথা থেতলানো অবস্হায় এক চা দোকানীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। ওই গ্রামের নজির সরদারের ছেলে চা দোকানী মহিদুল ইসলাম সরদার (৪৮) এর মরদেহ গ্রামের একটি জমি থেকে উদ্ধার করা হয়। মরদেহের মাথা থেতলানো ছিল।
এলাকাবাসী জানায়, নিহত মুহিদুল এলাকায় চা বিক্রির অন্তরালে গাঁজার ব্যবসা করতো। তাদের ধারনা, গাঁজা ব্যবসার লেনদেন নিয়ে বিরোধে দুর্বৃত্তরা তাকে রাতের কোন এক সময় হত্যা করে একটি জমিতে মরদেহ ফেলে যায়।
আরও পড়ুন: নরসিংদীতে মাছ ধরতে গিয়ে পাওয়া গেলে গ্রেনেড
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গাঁজা ব্যবসায়ী মহিদুল হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে এলাকার ২গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। মামলা দায়েরের মাধ্যমে আটককৃতদের আদালতে প্রেরন করা হবে।
আরও পড়ুন: আশুলিয়ায় প্রাইমারি ফেন্ডস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল





