আজ যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:১১ পূর্বাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে আজ রোববার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর–পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: শ্রীপুরে ছুটির দিনে শপিংমল-বিপণি বিতানে ঈদের কেনাকাটায় উপচেপড়া ভিড়

বিপিডিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‍্যাবের অভিযান, ইয়াবাসহ আটক ২

অক্সিজেন, শীতল ঝর্ণা আবাসিক এলাকা, গোলবাগ আবাসিক এলাকা, কয়লার ঘর, ওয়াজেদীয়া, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকার পাড়া, পূর্ব মসজিদ, ভুক্তপূর, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, বেলতল, তুলা কোম্পানি, কামরাবাদ, জাহানপুর, বনানী আবাসিক এলাকা, গরীবে নেওয়াজ আবাসিক এলাকা, সবুর আবাসিক এলাকা, শহীদ নগর, রূপনগর আবাসিক এলাকা, আশেকানে আউলিয়ার ডিগ্রি কলেজ এলাকা, সংগীত সিনেমা রোড থেকে জাঙ্গালপাড়া, নয়ারহাট, হিন্দুপাড়া, ভক্তপুর (আংশিক), ওয়াজেদীয়া মাদ্রাসা, নজরা পুকুর পাড়, কফিক কমিশনারের বাড়ি, হাশেম মেম্বারের বাড়ি, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ি, মদুনাঘাট বাজার, দক্ষিণ ও মধ্যম মাদ্রাসা এলাকা, গ্রিন কলোনি রোড, চিনারপোল, রহমানিয়া সেতু এবং ব্রাহ্মণহাট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ বিভাগের বক্তব্য

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সাময়িক এই ভোগান্তির মাধ্যমে ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।