কাপাসিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের বাজার মনিটরিং
পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক উপজেলা সদরের প্রধান বাজার পরিদর্শন করেন এবং দোকানীদের বিভিন্ন পণ্যের বিক্রয়মূল্য যাচাই করেন।
ক্রেতা সাধারণের সুবিধার্থে প্রতি দোকানের দৃশ্যমান স্থানে পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। পণ্যের পাইকারি ক্রয় রসিদ বা ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করার জন্য বলা হয়েছে। ক্রেতাদের পণ্যের বিক্রয় রশিদ প্রদানসহ ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখার জন্য বলা হয়েছে।
আরও পড়ুন: নবীগঞ্জে সেনা অভিযানে মদ ও নগদ টাকা উদ্ধার, আটক পাঁচ
পরিদর্শন শেষে ভ্রাম্যমাণ আদালত সাংবাদিকদের জানান, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রশাসনের অভিযানকালে দ্রব্যমূল্য কিছুটা স্থিতিশীল থাকলেও পরবর্তীতে ক্রেতা সাধারণের কাছ থেকে কৃত্রিম মূল্য নেয়া হয় বলে যথেষ্ট অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪





