কক্সবাজারে এমপির বহরের গাড়িচাপায় শিশুর মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে গাড়িচাপায় মো. খালেদ বিন ওয়ালিদ (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বদরখালী ফাজিল মাদরাসা সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নবীগঞ্জে সেনা অভিযানে মদ ও নগদ টাকা উদ্ধার, আটক পাঁচ
শিশু খালেদ বদরখালী আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলামের ছেলে। সে স্থানীয় মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়ির পেছনে থাকা ৩ নম্বর গাড়ির ধাক্কায় শিশুটি নিহত হয়।
আরও পড়ুন: নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪
গাড়ির বহরে থাকা তারেক রহমান নামে একজন জানান, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ নির্বাচন পরবর্তী তার নির্বাচনী এলাকা কুতুবদিয়া সফরে যান। সেখান থেকে ফেরার পথে বদরখালী প্রধান সড়কে শিশুটি গাড়ির বহরে থাকা একটি গাড়িতে ধাক্কা লেগে আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, এসময় উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।





