নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:০১ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: নবীগঞ্জে সেনা অভিযানে মদ ও নগদ টাকা উদ্ধার, আটক পাঁচ

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে লোকজন এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামের খলিল শেখ তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখকে ধরে এনে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত করতে কাজ করছে তারা।

আরও পড়ুন: কাপাসিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের বাজার মনিটরিং