টাঙ্গাইলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

Any Akter
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১:৫৬ পূর্বাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কবরস্থানের জায়গা নিয়ে দুই বংশের বিরোধের জেরে একাদশ শ্রেণির ছাত্র নাঈমকে বল্লম দিয়ে বুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। বুধবার সকালে টাঙ্গাইলের কালিহাতীর মহাদেবপুর গ্রামে সিকদার ও সরদার বংশের লোকজনের মধ্যে সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অন্তত অর্ধশত লোক আহত হন।

পুলিশ জানায়, স্থানীয় কবরস্থানের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সকাল সাড়ে সাতটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাঈম সরদার বংশের ওসমান আলীর ছেলে এবং কালিহাতী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুন: বগুড়ায় উপ-নির্বাচনে ধানের শীষের প্রচারণায় জিয়া পরিষদ

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহত নাঈমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।